শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মান পুলিশের মধ্যে হিটলার প্রীতি বাড়ছে, বরখাস্ত করা হয়েছে ২১ জার্মান পুলিশকে

দেবদুলাল মুন্না:[৩] এ তথ্য জানিয়েছে দ্য পলিটিকো। বিশেষজ্ঞদের মতে, শরণার্থী সমস্যা জার্মানিতে চরম দক্ষিণপন্থীদের সমর্থন আগের চেয়ে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অলটারনেটিভ ফর জার্মানি-এএফডির মতো কট্টর ডানপন্থী দল গত কয়েক বছরে বিপুল ভোট পেয়েছে। নিও নাৎসি আদর্শও ইদানীং আলোচনার বিষয়। পুলিশের মধ্যেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে।

[৪] ডয়েচে ভেলে জানায়,গত বুধবার চ্যাটবক্সে নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের ছবি শেয়ার করায় ২১ জন পুলিশকে বরখাস্ত করেছে জার্মান কর্তৃপক্ষ। জার্মানিতে দায়িত্ব অবহেলা ও বর্ণবাদের অভিযোগে বেশ কিছু পুলিশকর্মীর বাড়ি ও ব্যুরোতে তল্লাশি চালানো হয়। এসেন এবং নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার ওই অভিযানে ২৯ জন বিতর্কিত পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়। যাদের চ্যাটবক্সে পাওয়া যায় হিটলারকে নিয়ে ছবি।

[৫] ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের ব্যবহার করা পাঁচটি গ্রুপ চ্যাট বের করা হয়। সেখানে দেখা যায়, বর্ণবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্য। তারা নিজেদের মধ্যে হিটলারের ছবি শেয়ার করেন এবং গ্যাস চেম্বারে শরণার্থীকে মারার কাল্পনিক ছবি নিয়েও আলোচনা করেন। জার্মানিতে এ ধরনের কাজ করা অপরাধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়