শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরেন্দ্র মোদীর জন্মদিন, ৭০ বছর পূর্ণ হল তার

রাশিদুল ইসলাম : [২] ৭০ বছর পূর্ণ করে ৭১-এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম হয় তার। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রান্তপ্রচারক থেকে ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবন। টাইমস অব ইন্ডিয়া

[৩] বুধবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা ১২টা বাজতেই মোদীর জন্মদিন সেলিব্রেট শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও বাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।

[৪] একাধিক বিজেপি শাসিত রাজ্যের সরকারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। মোদীর নিজের রাজ্য গুজরাতের সুরাতে ৭০ হাজার গাছের চারা লাগিয়ে জন্মদিন উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রীর মঙ্গলকামনায় একাধিক জায়গায় পুজো, হোম-যজ্ঞেরও আয়োজন চলছে। মোদীর মঙ্গল কামনায় ত্রিপরাশ্বরী মন্দিরে আরতি ও যজ্ঞ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

[৫] প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ প্রায় দেড় দশক গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোদী। তারপর ২০১৪-র ভোটে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ে বিজেপি।

[৬] ২০১৯-এ দ্বিতীয় মেয়াদে আরও বেশি আসন নিয়ে সরকারে ফেরেন মোদী। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া, তিন তালাক প্রথার অবলুপ্তির মতো পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

[৭] এদিকে মোদীর জন্মদিনকেই ‘জাতীয় বেরোজগার দিবস’ বানিয়ে টুইটারে ব্যাপক ভাইরাল ট্রেন্ড করে ভারতের যুবসমাজ। বেকারত্বের ক্ষোভ প্রকাশের উপায় হিসেবে এই দিনটাই বেছে নেয় মোদীর বিরোধীপক্ষ।

  • সর্বশেষ