শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ম্যাজিস্ট্রেট ফিরে যেতেই বাড়ল পেঁয়াজের দাম

মঈন উদ্দীন: [২] রাজশাহীর বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা। বুধবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যেতেই দাম কিছুটা কমান ব্যবসায়ীরা। কিন্তু আধাঘণ্টা পর ম্যাজিস্ট্রেট ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে দাম।

[৩] রাজশাহী নগরীর সাহেববাজারে এই দৃশ্য দেখা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন বাজারটিতে ঢুকেছিলেন। তখন ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন কেজিতে ২৫ থেকে ৩০ টাকা।

[৪] কিন্তু সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী অতিরিক্ত দামেই পেঁয়াজ বিক্রি করছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় বাড়তি দাম না নেয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপর দুইজন ম্যাজিস্ট্রেট বাজার থেকে চলে যান।

[৫] এরপরই আবারও দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে ব্যবসায়ীদের বিক্রি করতে দেখা যায়।

[৬] এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এই অভিযানই শেষ নয়। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়