শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বিমান তৈরি শুরু হবে ২০২১ সালে (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক জানিয়েছেন, ২০২১ সালে বাংলাদেশে বিমান তৈরি কাজ শুরু হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত এক ওয়েব কনফারেন্সে তিনি এ কথা জানান।

কনফারেন্সে ভিসি বলেন, আমরা আশা করছি ২০২১ সালেই বাংলাদেশে বিমান তৈরির কাজ শুরু করতে পারবো। বাইরের কিছু কোম্পানি যারা বিশ্বমানের এয়ার ক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা চাই না বিদেশ থেকে লোক এসে আমাদের এই কাজগুলো করুক। আমরা চাই আমাদের ছেলেরা যেন এই জায়গাগুলো পূরণ করে।

ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে এএমই ডিপার্টমেন্ট খোলা হয়েছে, ২০২১ সালে যারা পাস করে বের হবে তাদের এখানে কাজের সুযোগ থাকবে।

তিনি এক পরিসংখ্যানের বিষয়ে উল্লেখ করে বলেন, এই খাতে ২০১৭ সালে পাইলট, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট এবং টেকনিশিয়ানের চার লাখ ৫০ হাজার জনবল ঘাটতি ছিল। বর্তমানে সেই ঘাটতির পরিমাণ ১০ লাখের উপরে।

তিনি আরও বলেন, এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা ভিশন। তিনি এই খাতে প্রচুর সম্ভাবনা ও অপরচ্যুনিটি দেখেছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ও ফাস্ট প্রায়োরিটি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের কাজে সহযোগিতা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। লালমনিরহাটে অবস্থিত দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের পরিত্যক্ত বিমানবন্দরটিকেই দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ এর মূল ক্যাম্পাস হিসেবে ঠিক করা হয়েছে।

https://www.facebook.com/1766281370346886/videos/239763230673141

  • সর্বশেষ