শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে চাল ধোয়া পানি

ডেস্ক রিপোর্ট : ত্বকের যত্নে আজকাল চাল ধোয়া পানি বেশ জনপ্রিয়। এটি রোদে পোড়াভাব দূর করে, খোসপাঁচড়ায় ভালো কাজ করে এবং ত্বকের শুষ্কতা দূর করতে বেশ সহায়ক। এতে ভিটামিন, খনিজ এবং অ্যামিও অ্যাসিড রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এ ছাড়া এর রয়েছে প্রদাহ প্রতিরোধী উপাদান।

যেভাবে তৈরি করবেন চাল ধোয়া পানি: এক কাপ চালে ৪ কাপ পানি মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি চামচ দিয়ে চাল নেড়েচেড়ে নিন যাতে চালের ক্যামিকেলগুলো ভালোমতো বেরিয়ে আসে।

এবার পানি আলাদা করে নিন। একটি বায়ুরোধক কন্টেইনারে রেখে ফ্রিজে ৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: তিন উপায়ে আপনি এই চাল ধোয়া পানি দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন।

ফেইস ক্লিনজার ও স্কিন টোনার হিসেবে: চাল ধোয়া পানি ত্বকের জন্য সেরা প্রাকৃতিক টোনার। এটি ত্বক পরিষ্কারক হিসেবে কার্যকরী। জাপানিরা নিয়মিত ত্বকের যত্নে চাল ধোয়া পানি ব্যবহার করে থাকেন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সজীবতা আনে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না।

কটন বল দিয়ে আলতো করে ঘষে ঘষে ত্বকে লাগিয়ে বাতাসে শুকাতে দিন।কোমল ত্বক: চুলকানো দূর করে ত্বককে শীতল করতে সহায়তা করে চাল ধোয়া পানি। চর্মরোগ বা অন্যান্য প্রদাহ দেখা দিলে পরিষ্কার একটি কাপড় চাল ধোয়া পানিতে ভিজিয়ে নিন। পানি ঝরিয়ে কাপড় দিয়ে আক্রান্ত ত্বকে চেপে নিন। কয়েক মিনিট লাগানোর পর বাতাসে শুকাতে নিন।

চাল ধোয়া পানিতে গোসল: ত্বককে মোলায়েন এবং মসৃণ করতে চাল ধোয়া পানিতে গোসল করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল এবং এক বাটি চাল ধোয়া পানি বাথটাবে ঢেলে মেশাতে পারেন। চাইলে আপনার পছন্দমতো এসেনশিয়াল অয়েলও এতে মেশাতে পারেন।

  • সর্বশেষ