শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন আ.লীগ নেতা আপেল

সোহেল হোসাইন: [২] আগামী মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রাথী হিসেবে ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল।

[৩] সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান। এ সময় সিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, আয়নাল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

[৫] আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে মানিকগঞ্জের ৮২টি সামাজিক সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন আশাবাদ ব্যক্ত করেন। তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে বলে মনে করেন তিনি।

[৬] তিনি নির্বাচিত হলে, পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিস্কাশনের সুবধিা, সমগ্র পৌর এলাকায় বিদ্যুতের বাতি জ¦ালানোসহ, একটি সু-পরিকল্পিত পৌরসভা গড়ে নাগরিক সুযোগ সুবিধার নিশ্চিতে ২২-দফা কাজ করার অঙ্গীকারও করেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়