শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিফার তিন খেলোয়াড় বদলির সিদ্ধান্তে অসন্তুষ্ট ইয়ুর্গেন ক্লপ

স্পোর্টস ডেস্ক : [২] পাঁচ বদলির সিদ্ধান্ত থেকে সরে এসে তিনজন বদলির সিদ্ধান্তে ফিরে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচের মতে, ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের মঙ্গলের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।

[৩] করোনাভাইরাসের অনাকাক্সিক্ষত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে তা অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।

[৪] পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর।

[৫] নতুন মৌসুমে জার্মানির বুন্ডেসলিগা, ফ্রান্সের লিগ ওয়ান ও স্পেনের লা লিগা এরই মধ্যে পাঁচ বদলির নিয়ম রেখে দেওয়ার কথা জানিয়েছে। তবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলি এই নিয়মের বিপক্ষে ভোট দেওয়ায় আগের মতো তিন বদলির নিয়মে ফিরে গেছে তারা।

[৬] এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ক্লপ। ২০২০-২১ আসরের উদ্বোধনী দিনে শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল। এর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই জার্মান কোচ। স্বাভাবিকভাবেই ভেবেছিলাম, আমাদের দল হবে ২০ সদস্যের এবং বদলি করা যাবে পাঁচজন।

[৭] নিয়মটা করা হয়েছিল খেলোয়াড়দের ভালোর জন্য এবং মাঠে সব দলকে সেরা অবস্থায় পাওয়ার জন্যে অন্য দেশগুলোর দিকে তাকান, বায়ার্ন মিউনিখের সেরা দল আছে এবং বুন্ডেসলিগায় তারা পাঁচ জন বদলির সুবিধা পাবে। বদলির সুযোগ কমিয়ে আনায় খেলোয়াড়দের ফিটনেসের ওপর এর প্রভাব পড়বে বলে মনে করেন ৩০ বছর পর লিভারপুলকে লিগ জেতানো ক্লপ।- গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ