শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলেই ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ রিয়ার

ডেস্ক রিপোর্ট : ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গ্রেফতার হওয়া তার বান্ধবী রিয়া চক্রবর্তী জামিন আবেদনের সময় আদালতের কাছে অভিযোগ করেছেন যে, জেলেই ধর্ষণের ভয় দেখানো হয়েছিল তাকে।

গত বৃহস্পতিবার রিয়া এবং তার ভাই ভাই শৌভিক চক্রবর্তী-সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এসময় সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, এই মুহূর্তে জামিনে ছাড়া হলে রিয়া প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারে।

তবে জামিনের আবেদনের সময় রিয়া অভিযোগ করে বলেন, তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে। মানসিক এবং শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন।

২৮ বছর বয়সী অভিনেত্রী রিয়ার অভিযোগ, টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তাকে কোনও রকম ভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, রিয়া নির্দোষ। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। জেরার সময় রিয়ার কাছে কোন মহিলা অফিসারও ছিলেন না, যা আইন অনুসারে বাধ্যতামূলক।

তবে এনসিবির দাবি, জেরার সময় সুশান্তকে মাদক জোগান দেওয়া কথা স্বীকার করেছেন রিয়া। আর অভিনেত্রী রিয়া মাদক সিন্ডিকেটের সদস্য। রিয়ার বিষয়ে এনসিবির পাশাপাশি সিবিআই এবং ইডি এই ঘটনার তদন্ত চালাচ্ছে বলেও জানা যায়। আনন্দবাজার।

ইত্তেফাক

 

  • সর্বশেষ