শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে কচু চাষে লাভবান কৃষকরা

শাহাদাত হোসেন: [২] রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ফসলী জমিতে কচু চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। উপজেলার এসব এলাকায় ২৬ হেক্টর ফসলী জমিতে কচু ক্ষেতের চাষাবাদ করা হয়েছে।

[৩] কচু একটি পুষ্টিকর সবজি। অল্প খরচে কচু চাষা করা যায়। নেই কোনো ঝুঁকি।পরিচর্যাও করতে হয় কম। তাই কচু চাষের দিকে আগ্রহ বাড়ছে কৃষকদের। দেশে বিভিন্ন জাতের কচু রয়েছে।পাইন্যে কচু,মদন কচু, মান কচু, গুরি কচু, ওল কচু, বাংলা কচু।

[৪] এরমধ্যে বাংলা কচু ও মান কচু ছাড়া বাকি সব কচুর চাষ করে থাকেন কৃষকেরা। তবে মান কচু কিছু কিছু মানুষের বাড়ীর আঙ্গিনায় রয়েছে। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়ার পাশে কাঁশখালী খালের দু'তীরে শরীফ পাড়া ও হাজী পাড়ার কয়েকজন কৃষক কচু ক্ষেতের চাষাবাদ করেছেন। এরমধ্যে শরীফ পাড়ার কৃষক মুসলিম ২৪ শতক জমিতে, মোহাম্মদ উল্লাহ ১৬ শতক, সুমন ২৬ শতক, আবু ৪০ শতক, আবু তাহের ১৬ শতক, বাবলু ১৮ শতক, সেকান্দর ১৬ শতক, সেলিম ৩৬ শতক, সোলায়মান ২০ শতক জমিতে কচু ক্ষেতের চাষাবাদ করেন।

[৫] শরীফ পাড়ার কৃষক মোহাম্মদ উল্লাহ বলেন, ১৬ শতক জমিতে কচু চাষ করতে তার খরচ ১২হাজার টাকা।কচু ক্ষেত থেকে এপর্যন্ত কচু ও কচুর লতি, ফুফা বিক্রয় করেছেন ১৫ হাজার টাকা। তিনি আশা করছেন তার কচু ক্ষেত থেকে আরো ৩৫ হাজার টাকার কচু বিক্রয় করতে পারবে।

[৬] ফসলী জমিতে কচু চাষ করে কচুর লতি, কচু বিক্রয় করে কৃষকেরা লাভবান হচ্ছে বেশী।ধান চাষের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি লাভজনক হওয়ায় কচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

[৭] রাউজান উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সজর কুমার চন্দ বলেন, রাউজানে কচু ক্ষেতের চাষাবাদ লাভজনক হওয়ায় কৃষকেরা কচু চাষের দিকে ঝুঁকে পড়ছে। কচু অন্যান্য সবজির চেয়ে স্বাদ ও পুষ্টিগুণ বেশী থাকায় কচুর চাহিদাও দিন দিন বাড়ছে। কচু চাষের পর কৃষকেরা ওই জমিতে অন্যান্য ফসলও চাষাবাদ করতে পারবেন বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়