শিরোনাম
◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করায় মিয়ানমারের দুই সেনাকে হেগে নেয়া হয়েছে

সিরাজুল ইসলাম: [২] তাদের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও রয়েছে। এটি এ বছর তৈরি করা হয়েছে। একটি অধিকার গ্রæপ এবং প্রভাবশালী দুইটি সংবাদ মাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রয়টার্স

[৩] ভিডিওতে তারা বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় তারা বিপুল মানুষকে হত্যা এবং গণকবর দেন। নিউইয়র্ক টাইমস, কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন ও ননপ্রফিট ফর্টি রাইটটের হাতে এ ভিডিও রয়েছে।

[৪] নিউইয়র্ক টাইমস জানায়, সেনারা অপরাধ স্বীকার করেছে- এমন ভিডিওটির সত্যতা তারা যাচাই করতে পারেনি।

[৫] মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করেনি। এই দুইজন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে বন্দি ছিলো। অপরাধ স্বীকার করার পর তাদের নেদারল্যান্ডসের হেগে নেয়া হয়। সেখানে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তারা সাক্ষী কিংবা বিচারের মুখোমুখি হতে পারে।

[৬] তবে লোক দুইটি কিভাবে আরাকান আর্মির হাতে পড়লো; কিভাবে স্বীকারোক্তি দিলো এবং কিভাবে হেগে নেয়া হলো, তা পরিস্কার হতে পারেনি কর্তৃপক্ষ।

[৭] আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলছে, ওই দুইজন তাদরে হেফাজতে নেই।

[৮] আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কানাডার আইনজীবী পায়াম আখাভাম বলেন, বর্ডার পোস্টে ওই দুইজন ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেছেন।

[৯] আরাকান আর্মির মুখপাত্র খিন থু খ্য বলেন, ওই দুইজন যুদ্ধাপরাধী হিসেবে বন্দি ছিলেন না। তাদের আটক করার ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি।

  • সর্বশেষ