শিরোনাম
◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আচরণ সংশোধন করতে হবে সুইসমন্ত্রীকে বললেন রুহানি

রাশিদুল ইসলাম : [২] ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো যোগাযোগ না থাকায় দুটি দেশের মধ্যে মধ্যস্ততা ও দ্বিপাক্ষিক স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ড। ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসকে তেহরানে প্রেসিডেন্ট রুহানি বলেছেন যুক্তরাষ্ট্রের আরোপিত অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার পর এ ধরনের দাম্ভিক আচরণ ও হুমকি-ধামকির কাছে তার দেশ নতিস্বীকার করবে না। প্রেসটিভি

[৩] ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’টি দেশের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভিত্তিতে। অথচ যুক্তরাষ্ট্র সেসব আইন লঙ্ঘন করে বহু বছর ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও এদেশের সরকার ইসলামি শাসনব্যবস্থা উৎখাত করার চেষ্টা করছে।

[৪] রুহানি বলেন, যুক্তরাষ্ট্র অতীত ভুলের পুনরাবৃত্তি বন্ধ করবে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে সেদিন তার সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে তার আগে নয়। সুইস পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একশ বছর পূর্তির প্রতি ইঙ্গিত করে বলেন, এ সম্পর্ককে আরো শক্তিশালী করা উচিত।

[৫] এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের তেহরান সফরের সঙ্গে ইরান এবং যুক্তরাষ্ট্র ইস্যুর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি ছিল রুুটিন সফর কিন্তু কোভিডের কারণে এ সফর পিছিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়