শিরোনাম
◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে? 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলে প্রথমেই বাংলাদেশ সফর করতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

[৩] টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে খুই উষ্ণ কথোপকথন হয়েছে। খুব শিগগিরই আমাদের যৌথ পরামর্শক কমিশন বৈঠক করবেন বলে তিনি সম্মত হয়েছেন।

[৪] আমাদের দুই দেশের নেতাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।

[৫] অপরদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের টেলিফোনে আলাপে এ ৬ষ্ঠ জেসিসি সভা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন।

[৬] এই সভা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

[৭] ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ১৮-১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছিল।

[৮] বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ২০১৯ সালের আগস্টে তিনদিনের সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। মন্ত্রী হিসেবে জয়শংকরের সেটি ছিল প্রথম বাংলাদেশ সফর।

[৯] এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়