শিরোনাম
◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত বছর ঢাকা বিভাগে গ্যাস দুর্ঘটনায় ৫৪৮টি অগ্নিকান্ডে ১২ কোটি টাকার ক্ষতি

সুজন কৈরী : [২] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য মতে, ২০১৯ সালে দেশের ৮ বিভাগে গ্যাস লাইনের লিকেজ ও এলপিজি গ্যাস সিলিন্ডার এবং এসি বিস্ফোরণে ৮১৮টি অগ্নি দুর্ঘটনাগুলো ঘটেছে।

[৩]  এর মধ্যে ঢাকা বিভাগে ছিল ৫৪৮টি। এতে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬৯ জন।

[৪] অগ্নি দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ১২ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকার সম্পদ। উদ্ধার হয়েছে ১২ কোটি ১২ লাখ ৯৫ হাজার ১০০ টাকার সম্পদ।

[৫] এছাড়া অন্যান্য অগ্নি দুর্ঘটনায় মোট ক্ষতি হয়েছে ৯২ কোটি ৬৪ লাখ ১২ হাজার ৪৫৩ টাকার।

[৬] ফায়ার সার্ভিসের তথ্য মতে, গত বছর শুধু ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৩৬৫টি অগ্নিকান্ড ঘটেছে। এতে ক্ষতি হয়েছে ৮৯ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার। এরপরই বেশি অগ্নিকান্ড ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে অগ্নিকান্ড ঘটেছে ১৭৩টি। ক্ষতি হয়েছে ৬০ লাখ ৫০ হাজার টাকার। রাজশাহী বিভাগে ৪৯ অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে ১ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৬৫৩ টাকার। খুলনায় ৪২ অগ্নিকান্ডে ক্ষতি ৫২ লাখ ৮২ হাজার ৩০০, রংপুরে ২০ অগ্নিকান্ডে ক্ষতি ৮৫ লাখ ৫ হাজার ও ময়মনসিংহে ১৪ অগ্নিকান্ডে ১৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকার। বরিশাল ও সিলেট বিভাগে কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি।

[৭] গত বছর বিভিন্ন অগ্নিকান্ডের ঘটনায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন আহত এবং ঢাকায় একজন দমকল কর্মী মারা গেছেন।

[৮] ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, অগ্নিকান্ডের ঘটনা কমাতে হলে সাধারণ মানুষকে অধিক সচেতন হতে হবে। সেইসঙ্গে প্রশিক্ষণেরও প্রয়োজন। গ্যাস লাইন লিকেজ বা গ্যাসের চুলা বা গ্যাস সিলিন্ডার থেকে অনেক অগ্নিদুর্ঘটনা ঘটনা ঘটে। এক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়