শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮৮ কিলোমিটার বেগে ছুটছে সুপার টাইফুন ‘হাইশেন’

ডেস্ক রিপোর্ট : জাপানের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে ২৮৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন হাইশেন। এর ফলে গত কয়েকদিন ধরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পানির অতিরিক্ত চাপ এড়াতে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপান টুডে বলছে, জাপানের আবহাওয়া অফিস আশঙ্কা করছে, এ ঘূর্ণিঝড় সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানবে। এর ফলে বাতাসের মধ্যে চাপ বাড়বে ৯১৫ হেক্টোপাকাস। এর ফলে উপকূলীয় অঞ্চল প্লাবিত হবে। পানি বিপদসীমা অতিক্রম করবে। আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণঅঞ্চলীয় ওকাইনাওয়া অধিবাসীদের ঘরবাড়ি মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে পারে। এ ঝড়টি আমামি-ওসাইমা দ্বীপ এবং কুওয়াসুর মূল ভূখন্তে রোববার ও সোমাবারের দিকে মারাত্মক আঘাত হানতে পারে।

ওকিনাওয়ায় রোববার ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভবানা রয়েছে। আমামিতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বিপদসীমার অতিক্রম করে সমুদ্রের ঢেউ উপকূলে আঘাত হানবে।

স্থানীয় প্রশাসন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব অঞ্চলের মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের সর্বোচ্চ সতর্কতার জন্য জরুরী প্রয়োজনীয় বিষয়গুলোকে সংরক্ষণ করতে বলেছে কর্তৃপক্ষ। কুওয়াসু রেলওয়ে করপোরেশন বলছে, লোকাল ট্রেন সার্ভিস সোমবার বাতিল করা হয়েছে।

হিরোশিমা এবং হাকাতা স্টেশনের মধ্যকার সকল বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কিছু কিছু অঞ্চলে টেন চলাচলা বন্ধ রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বলেছেন, ‘দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে।’সময়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়