শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন আগামী বছর কলম্বোতে

শাহীন চৌধুরী: [২] বিমস্টেক সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত বিমস্টেকের সিনিয়র অফিসার্স সভার (এসওএম) একুশতম অধিবেশনে বিমসটেক শীর্ষ সম্মেলনের সময়ক্ষণ নির্ধারণকরা হয়েছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান শ্রীলঙ্কা ২০২১ সালে জানুয়ারির প্রথম দিকে পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন এবং ১৭তম বিমস্টেক মন্ত্রী পর্যায়ের সভা করতে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন ।

[৩] পররাষ্ট্র সচিবরা ফৌজদারি বিষয়সমূহের পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত বিমস্টেক কনভেনশন; শ্রীলঙ্কার কলম্বোতে বিমস্টেক প্রযুক্তি স্থানান্তর সুবিধা (টিটিএফ) প্রতিষ্ঠা বিষয়ে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন; বিমস্টেক চার্টার; এবং বিমস্টেক সদস্য দেশগুলোর কূটনৈতিক একাডেমি /প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার লক্ষে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্বাক্ষরসহ কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয় চূড়ান্ত করেছেন। পরবর্তী বিমস্টেক শীর্ষ সম্মেলনে এই আইনি দলিলদস্তাবেজগুলো স্বাক্ষরিত হবে।

[৪] করোনা মহামারীর বিরূপ প্রভাব মোকাবেলায় বিমস্টেক কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা প্রদানের বিষয়ে সকল কর্মকর্তাগণ সম্মত হন । বৈঠকে এই অঞ্চলে বৃহত্তর প্রকল্প সহায়তার তালিকা প্রণয়নের জন্য বিমস্টেক সচিবালয় এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকটিকেও অনুমোদন দেওয়া হয়েছে।

[৫] বিমস্টেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল পদের জন্য ভুটান থেকে প্রস্তাবিত তেনজিন লেকফেলকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিবরা। একইসাথে সভায় বিমস্টেকের সদস্য রাষ্ট্র বাংলাদেশ থেকে সেক্রেটারি জেনারেল পদে আসীন বিদায়ী এম শহীদুল ইসলামেরও ভূয়সী প্রশংসা করা হয়। কেননা, তিন বছর মেয়াদে তিনি সংস্থাটিকে অধিকতর গতিশীল করতে যথার্থরূপে শক্তিশালী নেতৃত্ব প্রদানের মাধ্যমে অসাধারণ অবদান রেখেছেন।

[৬] বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি- সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমস্টেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা। ৫ম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে শ্রীলঙ্কার কাছে হতে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান পদটি থাইল্যান্ডের কাছে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়