শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেওয়া যাবে না: নৌ প্রতিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নৌ-পরিবহন অধিদপ্তরকে ‘নিবন্ধন সপ্তাহ’ পালনের নির্দেশ দিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

[৩] বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ-পরিবহন অধিদপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

[৪] নৌপরিবহন অধিদপ্তরের সেবার মানে আরও গতিশীলতা আনতে জনবল নিয়োগে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেন তিনি। নৌ-দুর্ঘটনা হ্রাসে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত রাখারও নির্দেশ দেন নৌ প্রতিমন্ত্রী।

[৫] নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নবনির্মিত চারটি মেরিন একাডেমির জন্য চারজন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় ২৫ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। আগামি ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

[৬] নতুন চারটি মেরিন একাডেমি (বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা) নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ৪৬ লাখ টাকা। ২০১৫ সালে মেরিন একাডেমির নির্মাণ কাজ শুরু হয়। এরইমধ্যে চারটি একাডেমিতে ৫০ জন করে ২০০ জনের একাডেমিক কার্যক্রম (২০১৯-২০ বছর) শুরু হয়েছে। সম্পাদানা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়