শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লে আপত্তি নেই আ. লীগের

শিমুল মাহমুদ: [২] দলটির নেতারা বলছেন, চিকিৎসার জন্য বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর এখতিয়ার আদালতের, এতে হাত নেই আওয়ামী লীগের। তবে ক্ষমতাসীন দলের কেউ কেউ মনে করেন, শর্ত সাপেক্ষে এমন মুক্তির অপব্যবহার যাতে না হয় সে জন্যও সজাগ থাকতে হবে সবাইকে। চ্যানেল ২৪

[৩] আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাকে প্যারোলে মুক্তি দিয়েছে। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতিক ধারা সৃষ্টি হোক। দুঃখজনক হলেও সত্য বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি সঠিক রাজনীতিক ধারা সৃষ্টি করতে পারেনি অতীতে। আগামীতে কেমন হবে আমি জানি না।

[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ মনে করে কোনো দÐপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন তার নিজ¦স্ব গতিতেই চলা উচিৎ। আইনের বিধান আছে; সে বিধান সকলের জন্য সমান হওয়া উচিৎ।

[৫] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার। করোনার কারণে তার উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে না। এদিকে জামিনের মেয়াদ শেষ হয়ে আসছে।

[৬] দুর্নীতি মামলায় প্রায় দুই বছর কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের আবেদনে শর্ত সাপেক্ষে গেল মার্চে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পান তিনি। এই মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এ অবস্থায় তার পরিবার আবারো জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।

 

  • সর্বশেষ