শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গল চা বাগান থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বাক্ষর দেব (২৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] রোববার (৩০ আগস্ট) সকালে লাখাইছড়া চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

[৪] স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।তিনি ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবের ছেলে।

[৫] শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গতকাল শনিবার এ বিষয়ে থানায় একটি ডায়েরি করা হয়। তখন থেকে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নম্বর সেকশন থেকে স্বাক্ষরের লাশ উদ্ধার করা হয়।

[৬] ‘তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়