শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটকদের ভিড়ে মুখরিত রামগতির মেঘনার তীর

রিয়াজ মাহমুদ : [২] পর্যটকদের ভীড়ে মুখরিত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনানদীর ব্লকে বাঁধায় কর তীর। করোনা পরিস্থীতির কারনে প্রায় ৪ মাস পর হঠাৎ ব্যাপক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

[৩] মেঘনানদীর রামগতি উপজেলার আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে ব্লকে বাঁধায় করা তীর যেন দ্বিতীয় কক্সবাজার। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে থেকে লোকজন পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসেন। নদীর পাড়ের অপরুপ দৃশ্য দেখতে বিকেল হলেই পর্যটকরা ভিড় করেন এখানে।

[৪] আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে মেঘনার তীর সংলগ্ন আব্দুর রউফ নামের এক দোকানদার জানান, দীর্ঘদিন পর আজ কয়েকদিন ধরে বিভিন্ন স্থান থেকে লোকজন পরিবার পরিজন নিয়ে আসতেছে। ইতোমধ্যে বেচাকেনা ও বেশ ভালই চলছে।

[৫] আলেকজান্ডার নদীর পাড়ে ঘুরতে আসা পর্যটক সোহাগ ও মাহমুদুর রহমান জানান, নদীরপাড়ের পরিবেশ এখন খুবই ভাল লাগছে। তবে উন্নত মানের হোটেলে না থাকায় একটু সমস্যা ও হচ্ছে।আবার অনেকেই স্বাস্থ্য বিধি তথা মাস্ক ব্যবহার করছে না বলেও তিনি তারা জানান।

[৬] স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে পর্যটকসহ দর্শনার্থীদের উপস্থিতি ভালো রয়েছে। তবে বীচে মাস্ক ব্যবহার কারীর সংখ্যা কম।স্বাস্থ্য বিধি মানার বিষয়ে উপজেলা পর্যায় থেকে কঠোর হওয়া প্রয়োজন। স্থানীয় সেচ্ছাসেবকরা পর্যটকদের সচেতন করার বিষয়ে মাইকিং করছেন।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন জানান, উপজেলা পর্যায় থেকে মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা হবে । পর্যটকরা যদি আরো একটু সচেতন হন তাহলে স্বাস্থ্য বিধি মানানটা অনেক সহজ হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়