শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন কমিশন তুঘলকি কর্মকাণ্ডে লিপ্ত: আ স ম আবদুর রব

শাহানুজ্জামান টিটু: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পদ-পদবির নাম পরিবর্তন করার প্রস্তাব কোনো ভাবেই নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং অতি পরিচিত ইউনিয়ন, চেয়ারম্যান, মেয়র’ শব্দগুলো পরিবর্তন করার কোনো দাবি জনগণ থেকে উত্থাপিত হয়নি। তবু নির্বাচন কমিশন এগুলো পরিবর্তন করার প্রস্তাব উত্থাপন করছে।

[৩] আ স ম আবদুর রব ও অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বাংলা ভাষা থেকে বিদেশি শব্দ অপসারণ করা যেমন নির্বাচন কমিশনের কাজ নয়। তেমন ভাষার প্রশ্নে কোনো সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত প্রতিষ্ঠানও নির্বাচন কমিশন নয়।

[৪] শুক্রবারের বিবৃতিতে নেতারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব পালনে এ নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যা সংবিধান লঙ্ঘনের শামিল। তাদের তিন বছরের দায়িত্বে একটি সুষ্ঠু নির্বাচনও দেশবাসীকে উপহার দিতে পারেনি।

[৫] বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী ব্যবস্থাকে লন্ডভন্ড করে জাতীয় জীবনে যে ক্ষতি করেছে নির্বাচন কমিশন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তুঘলকি কর্মকাণ্ড থেকে বিরত থাকাই হবে জাতির জন্য মঙ্গলজনক । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়