শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত থাকবেন জি এম কাদের

শাহীন খন্দকার :[২] শনিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে বেলা ২টায় জাতীয় পার্টি আয়োজিত “বাংলাদেশ এবং স্বাধীনতার স্থপতি জাতির জনক-এর জীবন ও কর্ম” বিষয়ক আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি।

[৩] আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। নারায়নগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি-এর তত্বাবধানে অনুষ্ঠেয় আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

[৪] এ উপলক্ষে ১৫ আগষ্ট রাতে শাহাদাত বরণকারীগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে।

[৫] জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি এক প্রেসবার্তায় এ তথ্য জানিয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়