শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণপূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়া বিশ্বের সর্বত্র কোভিডের প্রকোপ কমছে: হু

সিরাজুল ইসলাম: [২] সোমবার রাতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, আমেরিকা মহাদেশেই এ ভাইরাস সবচেয়ে বেশি থাবা বসাচ্ছে। বিশ্বে নতুন শনাক্তদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা। গত সপ্তাহে মারা যাওয়া ৩৯ হাজার ২৪০ জনের মধ্যে ৬২ শতাংশ আমেরিকা অঞ্চলের বাসিন্দা। রয়টার্স

[৩] ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৯ হাজার মানুষ মারা গেছে; যা আগের সপ্তাহে আক্রান্তের তুলনায় ৪ শতাংশ এবং মৃত্যুর তুলনায় ১২ শতাংশ কম। তবে দক্ষিণপূর্ব এশিয়ায় আক্রান্ত ও মৃত্যুর পরিমাণ উভয়ই লাফিয়ে যথাক্রমে ২৮ শতাংশ এবং ১৫ শতাংশ বেড়েছে।

[৪]আমেরিকা অঞ্চলের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে মহামারী সবচেয়ে বেশি মারাত্মক রূপ নিয়েছে। এখনও ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। প্রতিবেশী নেপালেও দ্রুত ভাইরাস ছাড়াচ্ছে।

[৫] ডব্লিউএইচও জানায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার লক্ষণীয়ভাবে কমছে। সেখানে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে সংক্রমণ বিস্তারের গতি সবচেয়ে বেশি। আফ্রিকা অঞ্চলে গত সপ্তাহে নতুন আক্রান্ত এবং মৃত্যু যথাক্রমে ৮ শতাংশ এবং ১১ শতাংশ কমেছে। সম্পাদনা: সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়