শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে বহিরাগত বলায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘কান্ডজ্ঞানহীন’ বললেন নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি

দেবদুলাল মুন্না:[২] এ কথা কাউন্টার পাঞ্চের কাছে গত সোমবার বলেন তিনি। শান্তিনিকেতনের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে তার লেখা সাতপাতার একটি খোলা চিঠি প্রকাশ করা করেন। সেখানে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহিরাগত ছিলেন। তিনি আঞ্চলিকতাবাদে বিশ্বাসী ছিলেন না। তাই ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা যেতে পারে।

[৩] এ কথা বলার কারণ শান্তিনিকেতনে কয়েকদিন থেকে পাঁচিল সংস্কারের কাজ চলছে। একটি পক্ষ চাচ্ছে রবীন্দ্রভারতীর তত্ত্বাবধানে এ কাজ হোক । অন্যপক্ষ চাচ্ছে রাজ্যসভার অধীনে কাজ হোক।গত রোববার পরিবেশবিদ সুভাষ দত্ত দাবি করেন, পরিবেশ আদালতের বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিশ্বভারতী। রাবীন্দ্রিক হিসেবে বহিরাগতদের কোনও স্থিতাধিকার নেই। এ নিয়ে পরিবেশ আদালতেও মামলা করা হয়েছে।

[৪] এ বিতর্কের প্রেক্ষিতে অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, আমার ধারণা শব্দ ব্যবহারে শান্তিনিকেতনের উপাচার্য ভুল করেছেন। কারণ রবীন্দ্রনাথ কেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বহিরাগত হবেন ? রবীন্দ্রনাথ শান্তিনিেেকতন এগুলো সমার্থক। নোবেল প্রাপ্তির টাকার একটা বড়ো অংশ রবীন্দ্রনাথ ব্যয় করেছিলেন এটি প্রতিষ্ঠায়। ফলে রবীন্দ্রনাথকে ‘কান্ডজ্ঞানহীন’ বলা নির্বুদ্ধিতার সামিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়