শিরোনাম
◈ মিরপুরে টাইগারদের দাপট, নাহিদের তোপে হার পাকিস্তানের ◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু!

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের বিশ্বাসঘাতকতা বিশ্বের মুসলমানেরা ভুলবে না : ইরান

তৌহিদ এলাহী : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের চুক্তি মুসলিম বিশ্বের জন্য একটি ক্ষত এবং বিশ্বের মুসলমানেরা বায়তুল মুকাদ্দাসের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা কখনোই ভুলবে না। তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পার্সটুডে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সাঈদ খাতিবযাদের প্রথম সংবাদ সম্মেলন। তিনি আরও বলেছেন, এই এলাকায় যদি দখলদার ইসরাইল কোনো হুমকি সৃষ্টি করে তাহলে এ জন্য দায়ী থাকবে আরব আমিরাত। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারস্য উপসাগরে ইসরাইলকে হুমকি হিসেবে গণ্য করা হয় না।

ইসরাইলের তার নিজের নিরাপত্তা নিশ্চিত করারও ক্ষমতা নেই বলে তিনি মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, দখলদার ইসরাইল এ পর্যন্ত সব চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং সব ধরণের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসবই বাস্তবতা। এই বাস্তবতার পরিবর্তন ঘটবে না।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাসচিব রাফায়েল গ্রোসি'র ইরান সফর সম্পর্কে তিনি বলেছেন, ইরান ও আইএইএ'র সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত বছরগুলোতে দুই পক্ষের সম্পর্কে চড়াই-উতরাই ছিল। আইএইএ সব সময় তৃতীয় পক্ষের রাজনৈতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকলে কারিগরি কাঠামোর আওতায় দুই পক্ষের সম্পর্কে কোনো সমস্যা তৈরি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়