শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানি কার্গো ভিলেজের সামনে থেকে পরিত্যক্ত উড়োজাহাজ সরাতে নতুন সিদ্ধান্ত বেবিচকের

লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত অবস্থায় পরে থাকা বিভিন্ন এয়ারলাইন্সের ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ না সরানোতে কার্গো ভিলেজের সামনের জায়গা ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। বারবার চিঠি দিয়েও এসব এয়ারলাইন্সের সাড়া না পাওয়ায় বিপত্তিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।

[৩] রপ্তানি কার্গো ভিলেজের সামনে পরিত্যক্ত উড়োজাহাজগুলো সরাতে পারলে কমপক্ষে ছয়টি কার্গো উড়োজাহাজকে পার্কিংয়ের জায়গা দেওয়া সম্ভব হবে। তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য বিমানবন্দরের বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। পরিত্যাক্ত উড়োজাহাজগুলো সরাতে না পারায় বিমানবন্দরের মূল পার্কিং জোনে আমদানি-রফতানির মালামাল উঠানো নামানোর কাজ করতে হয়। এতে যাত্রীবাহি বিমানগুলোকে পার্কিংয়ের জায়গা দেয়া যাচ্ছে না।

[৪] এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরের পরিত্যক্ত উড়োজাহাজ সরাতে আইনগত পদক্ষেপ নিতে হবে। তবে তার আগে আপাতত কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

[৫] পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। এরমধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, জিএমজি এয়ারলাইন্সের একটি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি, অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রয়েছে।

[৬] চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের বকেয়া পাওনা ১৯০ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৯৩৫ টাকা। রিজেন্ট এয়ারওয়েজের কাছে বকেয়া পাওনা ২৩৬ কোটি ৯ লাখ ৩২ হাজার ৭০ টাকা, জিএমজি এয়ারলাইন্সের কাছে বকেয়া পাওনা ৩২৬ কোটি ১৪ লাখ ৯ হাজার ৫৪৫ টাকা। সম্পাদনা:বাশার নূরু

 

  • সর্বশেষ