শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরমাণু কেন্দ্রের কেন্দ্রীয় সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি আগুনের নেপথ্যে সাবোট্যাজ: ইরান

আসিফুজ্জামান পৃথিল: [২] গত মাসে নাকানজের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায। তবে এই ঘটনায় জড়িত বলে কাদের সন্দেহ করা হচ্ছে সে কথা জানায়নি ইরান অ্যাটমিক অ্যানার্জি কমিশন (আইএইও)। বিবিসি, পার্সটুডে

[৩] শুধু এখানেই নয়, গত কয়েক সপ্তাহে ইরানের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ও সরবরাহ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলমকে আইএইও এর মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, নিরাপত্তা কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।

[৪] ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সেন্ট্রিফিউজ প্রয়োজন হয়। এভাবে শুধু নিউক্লিয়ার ফুয়েলই নয়, নিউক্লিয়ার অস্ত্রও তৈরি করা যায়।

[৪] কামালভান্দি বলেছেন, ইরান আরও আধুনিক সরঞ্জাম দিয়ে এই ভবনকে ঠিক করবে। কিন্তু এর ফলে আধুনিক সিন্ট্রিফিউজের উৎপাদনের সময়ও পিছিয়ে যাবে বলে জানান তিনি।

[৬] এর আগে ইরান সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছিলো, এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়