শিরোনাম
◈ ইরানের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা, গণকবরের প্রস্তুতি মার্কিন বাহিনীর ◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প সমালোচনা করার পরদিনই কোভিড রোগীদের ওপর প্লাজমা থেরাপির অনুমোদন দিলো এফডিএ

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ) কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য রোববার এই জরুরি অনুমোদন দেয়। এক্ষেত্রে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা ব্যবহার করা হবে। এএফপি

[৩] ট্রাম্প এফডিএ’র বিরুদ্ধে রাজনৈতিক কারণে কোভিড ভ্যাকসিন এবং থেরাপির অনুমোদনে ধীরগতির অভিযোগ আনার একদিন পর এই ঘোষণা আসলো।

[৪] হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এটি অনেক জীবন বাঁচাবে। প্লাজমা থেরাপিকে খুবই শক্তিশালী উল্লেখ করে ট্রাম্প সুস্থ হওয়া আমেরিকানদের প্লাজমা অনুদান করতে আবেদন জানান।

[৫] এফডিএ বলেছে, পূর্বের গবেষণায় দেখা গিয়েছে রক্তের প্লাজমা মৃত্যুহার কমায়। সংস্থাটি জানিয়েছে, ২০ হাজার রোগীর ওপর চিকিৎসা চালিয়ে দেখা গিয়েছে এই থেরাপি ঝুঁকিমুক্ত ও নিরাপদ। ইতোমধ্যে ৭০হাজার মার্কিনি এই থেরাপি নিয়েছেন।

[৬] স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরও পরীক্ষা এবং তথ্য প্রয়োজন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল স্টিল বলেন, ‘ট্রাম্প প্রশাসন বিজ্ঞানের পূর্বে রাজনীতিকে সামনে আনছে। এটি না বিজ্ঞান, না আপনার স্বাস্থ্য, পুরোই তার পুনঃনির্বাচন।’

[৭] ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে হোয়াইট হাউস অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন দেয়ার কথা বিবেচনা করছে। যদিও অ্যাস্ট্রাজেনেকা বলছে, তার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের পরীক্ষার ফলাফল আসতে বছরের শেষ নাগাদ লাগবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ