শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে এখনো দেখা মেলেনি হামলাকারী বাঘের, প্রস্তুত বন বিভাগের খাঁচা

ডেস্ক রিপোর্ট :পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মুহুরীজোত গ্রামে বাঘের হামলার ঘটনার পর স্থানীয়দের সুরক্ষার কথা চিন্তা করে সেই বাঘ দুটিকে ধরতে তৎপর হয়ে হঠেছে প্রশাসন ও বন বিভাগ। ইতোমধ্যে বাঘ দুটি এবং তাদের বাচ্চাগুলোকে ধরতে প্রস্তুত করা হয়েছে খাঁচা।

আর অন্যদিকে প্রায় চার একর জমির উপর গড়ে ওঠা জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত সেই চা বাগান স্থানীয়দের সহযোগিতায় পরিষ্কার করছে প্রশাসন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে মুহুরীজোত গ্রামের সেই জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত চা বাগানের আশপাশ ঘুরে দেখা যায় এমন চিত্র।

সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, তেঁতুলিয় মডেল থানার ওসি জহুরুল ইসলাম, সাতমেড়া ও দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বন বিভাগের কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, মুহুরিজোত গ্রামের শেষ প্রান্তের প্রায় চার একরের পরিচর্যাবিহীন জঙ্গলাকীর্ণ চা বাগান এলাকায় শত শত উৎসুক মানুষের ভিড়। দূর-দূরান্ত থেকে তারা বাঘ দেখতে এসেছেন। ওই চা বাগানের ঝোপঝাড়ে বাঘ লুকিয়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে পরিচর্যাবিহীন জঙ্গলাকীর্ণ চা বাগানের অতিরিক্ত ডাল-পালা ও ঝোপঝাড় পরিষ্কারে প্রশাসনের সহযোগিতায় নেমে পড়েছে স্থানীয় যুবকেরা। কেউ কেউ চা বাগানের ভেতরে ঢুকেও বাঘের দেখা পাওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলছেন, মাসখানেক আগে বাঘগুলো সীমান্তবর্তী একটি ব্রিজের নীচ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এর পর থেকে সেই চা বাগানেই বসবাস শুরু করে। এর পর গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় একটি গরুর ওপর হামলা করলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। সবার মধ্যে বাঘ আতঙ্ক শুরু হয়। এরপর ওই এলাকার কেউ কেউ আকারে লম্বা ও গায়ে কালো ছাপ থাকা বাঘ ওই চা বাগানের পাশের জঙ্গলে দেখতে পান।

বন বিভাগের কর্মকর্তারা বলেন, বাঘগুলোকে জীবিত ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে টিম এসেছে। আশাকরি জঙ্গল পরিষ্কার করা হলে বাঘগুলোকে ধরতে আমরা সক্ষম হবো।

আব্দুর রাজ্জাক, আব্দুল কালাম নামে ওই এলাকার বাসিন্দা জানান, প্রশাসনের নির্দেশে আমরা জঙ্গলের গাছপালা জঙ্গল পরিষ্কার করছি। এরই মধ্যে চা বাগানের ভেতর থেকে মরা পশুর দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে বাঘগুলো চা বাগানের ভেতরে পশু খেয়ে ফেলে রেখেছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন জানান, বন বিভাগের কর্মকর্তারা বাঘ ধরা বা বাঘের অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছেন। এলাকায় পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করা যায় সবার সহযোগিতায় বাঘগুলোকে আমরা ধরতে সক্ষম হবো।বাংলানিউজ

 

  • সর্বশেষ