শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ হাজার মানুষের উপর ভ্যাকসিনের ট্রায়াল চালাবে রাশিয়া

আসিফুজ্জামান পৃথিল: [২] ইতিহাসের বৃহত্তম ট্রায়াল শুরু করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন

[৩] তৃতীয় ধাপের ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন অনুমোদন দেয়ার প্রবল সমালোচনার মুখে এ ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, এই পরীক্ষার সকল তথ্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে।

[৪] কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণারত অন্যতম প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা তৃতীয় ধাপের ট্রায়ালে ৬০ হাজার ভলেন্টিয়ার ব্যবহার করবে। এর আগে কখনই কোনও ভ্যাকসিনের এতোবড় ট্রায়াল হয়নি। এর আগে মডর্না ও ফাইজারের মতো কোম্পানি তৃতীয় ধাপের ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবী ব্যবহার করেছিলো। ইন্ডিয়ান এক্সপ্রেস, হু

[৫] জনসনের ট্রায়াল শুরু হচ্ছে সেপ্টেম্বরে। তারা ইতোমধ্যে ১৮ বছরের বেশি বয়সের ৬০ হাজার সুস্থ ব্যক্তিকে শনাক্তও করে ফেলেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর ব্রাজিলের ১৮০টি স্থানে অনুষ্ঠিত হবে এই ট্রায়াল।

[৬] জনসন অ্যান্ড জনসনের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি এ ধরণের ট্রায়ালের জন্য আমরা প্রস্তুত। আমাদের হাতে সময় কম। আমরা সংখ্যা দিয়ে তা পুষিয়ে দিতে চাই। আমরা ব্যান্ড এইড তৈরি করে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছি। আরেকবার আমরা সে সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমরা নেবো। প্রাণ বাঁচানোর চেয়ে আনন্দের কিছু নেই।’ সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়