শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শান্তি আনতে ব্যর্থ সুচি এনেছেন শান্তি আলোচনা

রাশিদুল ইসলাম : [২] চার বছর আগেও রণক্লান্ত বার্মারা কল্পনা করতে পারতেন যে, একদিন অস্ত্রের ঝনঝনানি নীরব হয়ে যাবে। ২০১৬ সালের কথা। অং সান সুচি তখন ‘২১ শতক পাংলং কনফারেন্স’ আয়োজন করছিলেন। ১৯৪৮ সালে মিয়ানমার প্রতিষ্ঠার পর থেকে শুরু হওয়া নানা জাতিগোষ্ঠীর বিদ্রোহের অবসান ঘটানোর উদ্দেশ্যে আয়োজিত বেশ কয়েকটি শান্তি আলোচনার প্রথমটি ছিল সে সম্মেলন। ইকোনমিস্ট

[৩] কাচিন, কায়িন ও শান রাজ্যে বিচ্ছিন্নভাবে আজও সংঘর্ষ বিদ্যমান। ১৯শে আগস্ট থেকে ২২শে আগস্ট পর্যন্ত রাজধানী নেপিডোতে ফের আলোচনায় সুচি, মিয়ানমার সেনাবাহিনী ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর দলগুলো আদতে কি কিছু অর্জন করবে? আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে এটাই মিয়ানমারের বিদ্রোহ অবসানের শেষ চেষ্টা। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন: ভুলটা কোথায় হয়েছিল?

[৪] সেনাবাহিনীও শান্তি আলোচনায় সহায়তা করছে না। সুচি সেনাবাহিনীকে বিদ্রোহীদের সঙ্গে মিটমাট করে নিতে বাধ্য করার ক্ষমতা রাখেন না।

[৫] ২০১৯ সালের শুরু থেকে আরাকান আর্মির সঙ্গেও সংঘাত তীব্র করেছে সেনাবাহিনী। ২০১৫ সালে দলটিকে এনসিএ’তে স্বাক্ষর করতে দেয়নি সেনাবাহিনী।

[৬] বহু বছর ক্ষমতায় থেকেও কোনো ফল না নিয়ে ফের নির্বাচনে ভোটারদের সামনে দাঁড়ানোর চিন্তা থেকেই আবার কাজে নেমেছেন সুচি। সরকার কেবল ‘মুখ বাঁচাতে’ নির্বাচনের আগ দিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে করে দেশটি জুড়ে বিদ্যমান লড়াই থামবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়