শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনও হলেন ৮ কর্মকর্তা

ডেস্ক নিউজ: [২] বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।প্রশাসন ক্যাডারের আট কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করে তাদের চাকরি দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম সুরাইয়া আক্তার সুইটিকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে, বিসিএস প্রশাসন একাডেমি ঢাকার সহকারী পরিচালক মো. মিনহাজুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বেগম তাছলিমা আক্তারকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, সিরাজগঞ্জের কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাতকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজাবে রহমতকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে, দিনাজপুরের বোচাগঞ্জের সহকারী কমিনার (ভূমি) সাদিয়া ইসলামকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. নূর নাহার বেগমকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ফৌজিয়া নাজনীনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন‌্যস্ত করা হয়েছে।

[৩] একই আদেশে ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন‌্যস্ত করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ, সূত্র: রাইজিংবিডি নিউজ

  • সর্বশেষ