শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে রায়হান কবিরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: [২] করোনা টেষ্টের ফলাফল ও বিমানের টিকিটের ফ্লাইট কনফার্ম হলেই তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে নিজ দেশে ফেরাতে সম্মত হয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) রায়হান কবিরের আইনজীবী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] বাংলাদেশী মো. রায়হান কবিরের দুই আইনজীবী, কে সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড -১৯ এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পরে ফ্লাইটের টিকিট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।

[৪] মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে।

[৫] বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে একটি সাক্ষাৎকার দেয়।

[৬] ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়া জুড়ে। এর পর পরই রায়হান কবিরকে গ্রেফতার করতে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ তার বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেফতারে জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়।

[৭] তার কিছু দিন পর ২৪ জুলাই রাজধানীর জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মো. রায়হান কবির অভিবাসন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়