শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ দিলেন ট্রুডো

লিহান লিমা: [২] সাবেক সাংবাদিক এবং পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড (৫২) স্থানীয় সময় মঙ্গলবার অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একই সঙ্গে ক্রিস্টিনা উপ-প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করবেন। সদ্য সাবেক অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও পদত্যাগপত্র জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্রিস্টিনাকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডয়েচে ভেলে

[৩] তার বিরুদ্ধে ‘উই চ্যারিটি’ নামক একটি দাতব্য সংস্থার ভ্রমণ ব্যয় (৪১ হাজার ডলার) পরিশোধ না করার অভিযোগ ওঠে। এটি নিয়ে ট্রুডোর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সোমবার পদত্যাগপত্র জমা নিয়ে গণমাধ্যমকে তিনি জানান, ‘ট্রুডোর মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন।’

[৪] সামাজিক দুরুত্ব বজায় রেখে, মাস্ক পরে স্বল্প পরিসরের শপথ গ্রহণ অনুষ্ঠানে ক্রিস্টিনাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। ক্রিস্টিনা এই সময় বলেন, ‘আমরা কাঁচের দেয়ালটা ভেঙ্গেছি। এখন আমাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা করতে হবে। মহামারী দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে। তাই কানাডিয়ানদের সমর্থন দিকে আমরা সেরাটা দেবো।’

[৫]২০১৩ সাল থেকেই লিবারেল পার্টির রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে জড়িত আছেন ক্রিস্টিনা। তাকে তাকে ট্রুডোর উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়