শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেসলার শেয়ার মূল্য সর্বোচ্চ, এলন মাস্ক বিশ্বের চতুর্থ ধনী

রাশিদ রিয়াজ : [২] বৈদ্যুতিক গাড়ির চাহিদা ৩ গুণ বৃদ্ধি পাওয়ায় টেসলার গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে। মার্কিন এই গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা এলন মাস্কের সম্পদ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৪.৮ বিলিয়ন। ব্লুমবার্গ বলছে টেসলার শেয়ার বৃদ্ধিতে মাস্কের সম্পদে যোগ হয়েছে আরো ৭.৮ বিলিয়ন ডলার। তার আগে বিশে^র শীর্ষ ৩ ধনী হচ্ছেন অ্যামাজনের জেফ বেজোস (১৮৮ বিলিয়ন), মাইক্রোসফটের বিল গেটস (১২১ বিলিয়ন) ও ফেসবুকের মার্কজুকারবার্গ (৯৯ বিলিয়ন)।

[৩] এলন মাস্কের সম্পদ আরো বাড়তে পারে যদি তার মহাকাশ কোম্পানি স্পেস এক্স বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার মূল্য বাবদ ২ বিলিয়ন ডলার সংগ্রহ করে। টেসলার শেয়ার সর্বশেষ ১১.২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রতিটি শেয়ার মূল্য ১৮’শ ৩৫ ডলার উঠে যায়। এই প্রথম টেসলার শেয়ার মূল্য ১৮’শ ডলারও অতিক্রম করে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চীনে টেসলার কারখানা থেকে গাড়ি বাজারে যাওয়ার কথা রয়েছে। গত চারদিনে টেসলার শেয়ার মূল্য বেড়েছে ৩০ শতাংশ, এ বছরে বেড়েছে ৩৩৯ শতাংশ। টেসলার সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৩৮৮ বিলিয়ন ডলার যা জেনারেল মোটর, ফোর্ড মোটর, ফিয়াট ক্রিসলার ও টয়োটার মোট সম্পদের চেয়ে বেশি।

[৪] এবছর টেসলা বাজারে ৫ লাখ গাড়ি বিক্রি করবে। গত বছর টেসলা গাড়ি বিক্রির পরিমান ছিল ৩ লাখ ৬৭ হাজার ৫’শ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়