শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় দলীয় কোন্দলে আওয়ামী লীগ কর্মীর পা বিচ্ছিন্ন

মাগুরা প্রতিনিধ: [২] জেলার শালিখার নাঘোষা গ্রামে সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে খলিলুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীর পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এ সময় একাধিক বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে।

[৩] শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নে বাসিন্দারা দুটি সামাজিক দলে বিভক্ত। একপক্ষ স্থানীয় সংসদ সদস্য ড. বীরেন শিকদার ও অপরপক্ষ উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হেসেনের সমর্থক।

[৪] তিনি বলেন, সম্প্রতি এমপি সমর্থিত কয়েকজন দল ত্যাগ করে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পক্ষে যোগ দেয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান সমর্থক আকরাম, আলমের নেতৃত্বে এমপি সমর্থক খলিলুর রহমান বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমানের বাম পা ধরাল অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় আরো ৪-৫ জনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা ২-৩টি বাড়িঘরও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।

[৫] পুলিশ খলিলুর রহমানসহ আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিয়ার রহমান (৫৫), মহিদুল ইসলাম (৫০) ও আসাদুল (৫২) নামে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

[৬] মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তবে বাম পায়ের মাংসসহ গোটা রগ কেটে চামড়ায় বেধে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ