শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশাদ সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় পার্টি-চেয়ারম্যান এর শোক

শাহীন খন্দকার : [২] জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। আজ বাদ জোহর গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোডের নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

[৩] জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি প্রয়াত আশাদ সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

[৪] শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আশাদ সিদ্দিকী ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর একনিষ্ঠ অনুসারী। তিনি সারা জীবন পল্লীবন্ধুর আদর্শ লালন করেছেন। জাতীয় পার্টি সংগঠিত করতে আশাদ সিদ্দিকীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আশাদ সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।

[৫] জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জাতীয় পার্টি গাজীপুর মহানগর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী-এর মৃত্যুতে একই ভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

  • সর্বশেষ