শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবর্তন চান জেরার্দ পিকে, প্রয়োজনে সরে দাঁড়াবেন নিজেও

স্পোর্টস ডেস্ক : [২] ঘরোয়া ফুটবল কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতা, বরাবরই শিরোপার অন্যতম দাবীদার স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা। ইতিহাসও তাই বলে। কিন্তু সেই দলটি আগের দিন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে।

[৩] তাদের রীতিমতো গলির দল বানিয়ে ছেড়েছে জার্মান ক্লাবটি। আর দলের এমন পরাজয়ে নিজেদের দোষই দেখছেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে। চাইছেন ক্লাবের আমূল পরিবর্তন। প্রয়োজনে নিজেও জায়গা ছাড়তে রাজি এ স্প্যানিশ ডিফেন্ডার।

[৪] লিসবনে আগের দিন বায়ার্নের কাছে ৮-২ গোলের বিব্রতকর হার দেখে বার্সেলোনা। দুই অর্ধে চারটি করে গোল খায় দলটি। কাড়ি কাড়ি অর্থ খরচ করে দলের এমন পারফরম্যাসে হতাশ সবাই। আর দলের এমন হারকে রীতিমতো লজ্জাজনকই মনে করছেন পিকে, 'এই ক্লাবের পরিবর্তন দরকার। আমি কোচ বা কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলছি না। আমি কারও কথা আলাদা করে বলছি না। কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এমনটা প্রথমবার, দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার ঘটল না। যদি নতুনদের এনে এই অবস্থা বদলাতে হয়, তাহলে তাই হোক। দরকার হলে আমিই সবার আগে সরে যাব।

[৫] চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এদিন নকআউট স্টেজে প্রথম দল হিসেবে ৮ গোল দিয়েছে বায়ার্ন। আর ৭৪ বছর পর নিজেদের জালে ৮ বার বল প্রবেশ করতে দেখল বার্সা। এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ পিকে, 'এটা লজ্জাজনক। ভূতুড়ে একটি ম্যাচে। সম্পূর্ণ ধ্বংসাত্মক। আপনি এভাবে খেলতে পারেন না। ইউরোপে আপনি এভাবে খেলতে পারেন না।

[৬] খুব শিগগিরই হারের কারণ পর্যবেক্ষণ করে সমাধান বের করতে হবে বলে মনে করেন এ ডিফেন্ডার, 'আমরা এখন তলানিতে রয়েছি। আমি মনে করি বিষয়টি আমাদের সকলকে দেখতে দেখতে হবে এবং নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারগুলোও দেখতে হবে। কোনটা বার্সার জন্য সবচেয়ে ভালো সেটা বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

[৭] বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার দিনে খালি হাতে মৌসুম শেষ নিশ্চিত হয় বার্সেলোনার। ১৩ বছর পর আবারও একটি মৌসুম কোনো শিরোপা না জিতেই শেষ করে দলটি। - ডেইলি স্টার

  • সর্বশেষ