শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবাননের বৈরুতে প্রবাসী বাংলাদেশিদের মারামারি : কোভিড পরীক্ষা বন্ধ করে দিয়েছে দেশটি

কূটনৈতিক প্রতিবেদক : [২] লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, স্বেচ্ছায় দেশে ফিরতে কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে যাওয়া বাংলাদেশিরা ল্যাবরেটরির সামনে মারামারি ও উচ্ছৃঙ্খল আচরণ করেছে।

[৩] এর পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়। এ ধরনের আচরণের কারণে অবৈধ ও কাগজপত্র ছাড়া লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানো কঠিন হয়ে পড়বে।

[৪] এখন থেকে দেশে ফেরার জন্য কোভিড-১৯ পরীক্ষা নিজ নিজ দায়িত্বে করে নিতে হবে এবং পরবর্তী ফ্লাইটের জন্য কোভিড পরীক্ষা যাত্রীরা নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়