শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো জুটি হয়ে আসছেন বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার

সাজিয়া আক্তার : [২] পরিচালক ভূষণ প্যাটেলের 'ডেঞ্জারাস' নামক একটি ওয়েব সিরিজে কাজ করছেন তারা। ভারতের শীর্ষ স্থানীয় এক পত্রিকায় সাক্ষাৎকারের সময় বিপাশা জানান, বৈবাহিক জীবনে সময় দেওয়ার জন্য বলিউড থেকে কর্মবিরতিতে ছিলেন। তাই 'ডেঞ্জারাস'- এ রাজি করাতেও বেশ ধৈর্য ধরতে হয়েছে পরিচালকদের। বিক্রম ভট্ট এবং ভূষণ স্ক্রিপ্ট পড়িয়ে তাকে রাজি করাতে লেগেছে অনেক সময়। জাগো নিউজ

[৩] বিপাশা বলেন, 'ডেঞ্জারাস' প্রথমে মুভি হিসেবে বের করার কথা থাকলেও বর্তমান সময়ের সকল কিছু বিবেচনা করে ওয়েব সিরিজ আকারে নির্মাণ করার পরিকল্পনা করেছেন তারা।

[৪] করণের সঙ্গে আবারো সেটে ফেরার ব্যাপারে তিনি জানান, ওর সঙ্গে আমি সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারি। আমারা শুটিংয়ে স্বামী-স্ত্রী শুধুমাত্র দুপুরের লাঞ্চের সময় এবং শুটিং শেষ হওয়ার পর। বাদ বাকি সময় আমরা দুজন অভিনেতা। তবে একটু রসিকতা করে বিপাশা জানান, অন্তরঙ্গ দৃশ্যে স্বামী-স্ত্রীকে একই সেটে অভিনয় করানো সুবিধাজনক।

[৫] ২০১৬ সালে বিয়ে করেন করণ এবং বিপাশা। বিয়ের পর থেকেই বড় পর্দায় আর দেখা যায়নি বলিউডের এই জনপ্রিয় নায়িকাকে। 'ডেঞ্জারাস' হতে যাচ্ছে তাদের বিয়ের পর প্রথম কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়