শিরোনাম
◈ মূল্যস্ফীতি বাড়ছে, কমছে মজুরি বৃদ্ধির হার ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের সন্ধানে ২’শ প্রজাতির বাদুড়ের নমুনা পরীক্ষা করছেন থাই গবেষকরা

রাশিদ রিয়াজ : [২] বাদুড় থেকে কোভি ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে থাকলে মধ্যবর্তী পর্যায়ে যে ‘ট্রান্সফরমেশন’ হয়েছে তার খোঁজেই গুহা থেকে গুহায় ঘুড়ে বাদুড়ের নমুনা সংগ্রহ করেন থাইল্যান্ডের বিজ্ঞানীরা। সার্স-কভ-২ ভাইরাসের বাহক ও মধ্যবর্তী বাহক হিসেবে বাদুড় এবং প্যাঙ্গোলিনের নাম উঠে এলেও তা নিয়ে বিতর্ক আছে। কিছু প্রজাতির বাদুড়ের মধ্যে পাওয়া ভাইরাসের জিনের সঙ্গে কোভিডের জিনের মিল আছে। ব্যাংকক পোস্ট

[৩] বিজ্ঞানীদের আশঙ্কা বাদুড় থেকে মানুষের শরীরে ঢোকার মাঝের সময়টা জিনের গঠন বিন্যাস বদলে আরও সংক্রামক হয়ে উঠেছে এই ভাইরাস। কাঞ্চনাবুড়ি প্রদেশের সাই ইয়ক ন্যাশনাল পার্কের পাহাড়ি গুহাগুলি থেকে শ’দুয়েক বাদুড় ও তাদের মল-মূত্রের নমুনা সংগ্রহ করেছেন থাই রেড ক্রস ইমার্জিং ইনফেকসিয়াস ডিজিজ সেন্টারের গবেষকরা। কয়েক দশক আগেই কোভিড ভাইরাসের খোঁজ মিলেছিল বাদুড়ের শরীরে। গত ৪০-৭০ বছরে সেই ভাইরাসেরই বিবর্তন হয়ে তা সার্স-কভ-২ ভাইরাসে রুপান্তরিত হতে পারে।

[৪] ন্যাচার মাইক্রোবায়োলজি সায়েন্স জার্নালে এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, বাদুড়ের ভাইরাস আরএটিজি-১৩ এর সঙ্গে সার্স-কভ-২ ভাইরাসের জিনের মিল বেশি। সার্স-কভ-২ ও বাদুড়ের ভাইরাসের জিনোম বিশ্লেষণের পর গবেষকরা দাবি করেন, দুই ভাইরাসের উৎস একই। একই পরিবারের সদস্য। ১৯৪৮, ১৯৬৯ ও ১৯৮২ সালে যে ব্যাট ভাইরাসের খোঁজ মিলেছিল তার সঙ্গেও কোভিডের মিল রয়েছে।

  • সর্বশেষ