শিরোনাম
◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় প্রকল্পে ১৭০ কোটি ডলারের সমঝোতা বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন

সাইদ রিপন : [২] করোনকালীন সময়ে বাংলাদেশের সঙ্গে ৬টি প্রকল্পের সমঝোতা স্মারক সই করেছে বিশ্বব্যাংক। বর্তমানে এ ৬টি প্রকল্পে ঋণ দিতে বিশ^ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে এ অর্থ দিবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৪৫০ কোটি টাকা (৮৫ টাকা প্রতি ডলার)। এ অর্থের মধ্যে ২০ কোটি ডলার অনুদান রয়েছে। ইআরডি ও বিশ^ব্যাংকের ঢাকা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

[৩] ইআরডি সূত্র জানায়, বর্তমানে বিশ^ব্যাংকের সংঙ্গে প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল প্রজেক্টে (প্রাইড) ৫০ কোটি ডলারের ঋণ চুক্তির অপেক্ষায় রয়েছে, বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও ডিজিটাল সংযোগ উন্নয়নে ৫০ কোটি ডলার, ২৯ কোটি ৫০ লাখ ডলারের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এডজ), শস্য মজুদের জন্য আরও সংরক্ষণাগার তৈরিতে ২০ কোটি ২০ লাখ ডলার। এছাড়া রোহিঙ্গাদের অর্থ সামাজিক উন্নয়নে দুটি আলাদা প্রকল্পে ১০ কোটি ডলার করে ২০ কোটি ডলারের অনুদান দিবে বিশ্বব্যাংক।

[৪] এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব ও বিশ্বব্যাংক ইউংয়ের প্রধান সাহাবুদ্দীন পাটোয়ারী বলেন, করোনার মধ্যেও আমরা আমাদের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। ফলে কোভিড-১৯ মোকাবেলায় বাজেট সহায়তা ছাড়াও ৬টি প্রকল্পের নেগুশিয়েশন সম্পন্ন হয়েছে। চলতি মাসেই এসব প্রকল্পের চুক্তি সম্পন্ন করার চেষ্টা করবো।

[৫] বিশ^ব্যাংকের ঢাকা অফিসের মূখ্যপাত্র মেহরিন এ মাহবুব জানান, এসব প্রকল্পের বিপরিতে অর্থ সহায়তায় বিষয়টি বিশ^ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। এখন স্বাভাবিক নিয়মে প্রকল্পের ঋণ চুক্তি হবে।

  • সর্বশেষ