শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাদুলের ভুল চিকিৎসায় চোঁখ হারাতে বসেছে দিনমজুর বৃদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে রিয়াজুল করিম (দাদুল) নামে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় চোখ হারাতে বসেছে সামসুল হক নামে এক বৃদ্ধ। দাদুল নামে ওই চিকিৎসকের কোনো সনদ পত্র না থাকলেও তার পরামর্শ পত্রে নিজেকে জেনারেল প্রাকটিশনার ও চক্ষু চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। চক্ষু চিকিৎসকদের মতে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে সামসুল হক নামে ওই বৃদ্ধের চোঁখ নষ্ট হয়ে যাওয়ার পথে।

[৩] বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র দিনমজুর সামসুল হক জানান, প্রায় এক মাস আগে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার ডান চোঁখে কোনো কিছু পড়ে। পরে চোঁখের সমস্যা দেখা দিলে বাউরা বাজারের পল্লী চিকিৎসক ডাঃ রিয়াজুল করিম (দাদুল)’র চিকিৎসা গ্রহন করেন। দু’ দফা ঔষধ পরিবর্তন করে দেয় ডাঃ দাদুল। সামসুল হককে বলা হয় তার চোখের মাংস বেড়ে গেছে। কিন্তু ওই চিকিৎসকের চিকিৎসায় তার চোঁখের সমস্যা বেড়ে যায় ও এক সময় চোঁখে কিছুই দেখতে পায় না।

[৪] পরে তিনি আরডিআরএস’র চক্ষু চিকিৎসক শ্যামল চন্দ্রের স্বরনাপন্ন হন। চোঁখ পরীক্ষার পর শ্যামল চন্দ্র জানান ভুল চিকিৎসায় তার নষ্ট হয়ে যাওয়ার পথে। তাকে উন্নত চিকিৎসার পরার্মশ দেন তিনি।

[৫] সড়ে জমিনে বাউরা বাজারে গিয়ে দেখা যায়, একটি টিনের চালায় চেম্বার দিয়ে বসেছেন ডাঃ রিয়াজুল করিম (দাদুল)। নিজের কোনো সনদ পত্র না থাকলেও তার পরামর্শ পত্রে নিজেকে জেনারেল প্রাকটিশনার ও চক্ষু চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন চক্ষু চিকিৎসক দাবীদার দাদুল। যা দেখে অনেকেই তাকে চক্ষু চিকিৎসক ভেবে তার কাছ থেকে চিকিৎসাও নিচ্ছেন। এলাকায় চোঁখের ডাক্তার বলে অনেকেই তাকে চিনেন।

[৬] ডাঃ রিয়াজুল করিম (দাদুল) জানান, তার বড় ভাই বাংলাদেশ রেলওয়ের চক্ষু চিকিৎসক ছিলেন। তার সাথে চলাফেলা করে তিনি চক্ষু চিকিৎসার উপর একটু ধারনা নিয়েছেন। সেই ধারণা থেকেই তিনি চিকিৎসা দিচ্ছেন। সামসুল হকের চোঁখের চিকিৎসা নিয়ে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থাসহ আর্থিক সহায়তা দিয়েছি।

[৭] আরডিআরএস বাংলাদেশ’র চক্ষু চিকিৎসক ডাঃ শ্যামল চন্দ্র বলেন, সামসুল হক নামে এক ব্যক্তি আমার কাছে চোঁখের সমস্যা নিয়ে এসেছিলেন। তার ভুল চিকিৎসার কারণে চোঁখ নষ্ট হয়ে যাওয়ার পথে। উন্নত চিকিৎসা গ্রহনের জন্য তাকে আমি রংপুর যেতে বলেছি। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুপ পাল বলেন, বিষয়টি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়