শিরোনাম
◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ রাজধানীসহ সারা‌দে‌শে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে লাভবান হচ্ছেন চাষীরা

বাবুল আক্তার, যশোর প্রতিনিধি: [২] যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভিনদেশী ড্রাগন ফল। স্থানীয় একজন উদ্যোক্তার সফলতা দেখে স্থানীয়রা ইতোমধ্যেই একাধিক বাগান গড়ে তুলেছেন। আর এতে লাভবান হচ্ছেন চাষীরা।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ হচ্ছে।

[৪] উপজেলার তিলকপুর গ্রামের একছের আলীর ছেলে ইসলামাঈল হোসেন। স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে চাকুরি নেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে। অসুস্থতার কারনে চাকরি ছেড়ে দেন তিনি। নতুন কিছরু চিন্তায় ইন্টারনেটে ড্রাগন চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। ২০১৫ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারা এনে দুই বিঘা জমিতে ড্রাগন চাষ করে সফলতা অর্জন করেন তিনি। বর্তামনে ৩ একর জমিতে ড্রাগন চাষ রয়েছে তার।

[৫] ইসমাইলের সফলতায় উদ্বুদ্ধ হয়ে উপজেলায় কয়েক’শ চাষী ৭ হেক্টর জমিতে ড্রাগন চাষ করেছেন।

[৬] উপজেলার কয়েকজন চাষী জােিয়ছেন, প্রতি বছর এক একর বাগান থেকে প্রথম পর্যায়ে ৪-৫ লাখ টাকার ড্রাগন বিক্রি করা যায়। এছাড়া চারা বিক্রি করে আরো কয়েক লাখ টাকা আয় করা সম্ভব। প্রতি বছরই এই গাছ বড় হবে এবং ফলের পরিমানও বৃদ্ধি হবে। বছরে একটানা ৭ মাস এই ফল পাওয়া যায়। তারা আরো জনানা, বাজারের ড্রাগন ফলের প্রচুর চাহিদা রয়েছে। বাগান থেকে পাইকারী হারে ৩শ থেকে ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, চৌগাছা এলাকার মাটি ড্রাগন চাষের জন্য বেশ উপযোগী। তাছাড়া একটি বাগন থেকে একটানা ৩০ থেকে ৪০ বছর একইভাবে ফল পাওয়া যায়। একারনে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করার জন্য আমরা চাষিদের উৎসাহিত করে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ