শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিভি নাটকে মিশা সওদাগর

 

ডেস্ক রিপোর্ট : সিনেমার খলনায়ক মিশা সওদাগরকে মাঝে মাঝেই দেখা যায় টিভি নাটকেও। দীর্ঘদিন পর এই অভিনেতা আবারও হাজির হতে যাচ্ছেন টিভি নাটকে। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

মিশা সওদাগর বলেন, ‘প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এ নাটকটি উপভোগ করবেন।’

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ‘ইনসাফ ভাই’। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। এখানে সব ব্যাচেলর ছেলেরা ভাড়া থাকে। সামনেই আর এক বাড়ি, নাম ‘নারী মহল’। এই বাড়ির মালিক গুল নাহার। নারী মহলের দায়িত্ব দিয়েছেন ছোট বোন টিউলিপকে। পুরুষবিদ্বেষী টিউলিপ সব সময় ব্যস্ত থাকে নারী মহলের সব দুষ্টু মেয়েদের নানা রকম ঝামেলা মেটাতে। টিউলিপ মনে মনে ক্রাশ খেয়েছে ইনসাফ ভাইয়ের ওপর। নারী মহলের পাশের বাড়ির নাম ‘সুখী পরিবার’। খান বাহাদুর সুলতান শাহের নবম প্রজন্ম খান বাহাদুর তবারক শাহের বাড়ি এটি। তার আদরের নাতনী জান্নাতও ঘটনাক্রমে প্রেমে পড়ে যায় ইনসাফ ভাইয়ের। ইনসাফ, জান্নাত ও টিউলিপের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলতে থাকে নাটকের গল্প।

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরও অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ।

উৎসঃ দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়