শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম: [২] সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বার পাখিয়া গ্রামের বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে অবৈধ ভাবে ড্রেজার লাগিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

[৩] ১০ আগস্ট রোববার সকালে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বারপাখিয়া, মুলকান্দি, দশখাধা গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করে। এসময় বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মেম্বর গাজী আব্দুল আজিজ, শাহজান আলী, মানিক সরকার প্রমুখ ।

[৪] বক্তারা বলেন , বঙ্গবন্ধু সেতু আমাদের দেশের প্রধান স্থাপনা। সরকারী নির্দেশনা অনুযায়ী ৬ কিলোমিটারের মধ্যে কোন ভাবেই বালু উত্তোলন করা যাবেনা। তবে কোন কিছুর তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্ত সেতুর দক্ষিণ পাশে মাত্র ৩ কিলোমিটার দুরে বারপাখিয়া সহ আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন করে বিক্রির জন্য সুবিশাল ড্রেজার লাগিয়েছে। ইতি মধ্যেই তারা জোর করে পাইপ স্থাপন করেছে।

[৫] এখান থেকে মাটি তুললে বঙ্গবন্ধু সেতু যেমন হুমকীর মুখে পড়বে, তেমনি এলাকায় দরিদ্র মানুষের বসতি ও আবাদী জমি ভাঙ্গনে বিলীন হবে। তাই আমরা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। আশা করি তারা দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ