শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: কৃষিমন্ত্রী

সমীরণ রায় : [২] ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেটি সারা বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশকে প্রশংসা করছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, এটি আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

[৩] তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে হলে তরুন মেধাবীদের জ্ঞানবিজ্ঞানে আরও বেশি দক্ষ হতে হবে। প্রযুক্তিতে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে।

[৪] শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালবাসতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে। সূর্যের মত তোমাদের আলোয় সবাইকে আলোকিত করবে।

[৫] শুক্রবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি রেজিয়া কলেজে এসএসসিতে জিপিএ ফাইভপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়