শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারিগরিতে নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সে ভর্তির সুযোগ দিতে লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ : [২] বৃহস্পতিবার কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদত আলম এ নোটিশ পাঠান।

[৩] শিক্ষা সচিব (কারিগরি ও মাদ্রাসা বিভাগ), স্বাস্থ্য সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিচালককে (কারিকুলাম) এ নোটিশ পাঠানো হয়েছে।

[৪] নোটিশে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এখন থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করবে না। বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করে কয়েকটি প্রতিষ্ঠান রিট করে। পরে ওই বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।

[৫] আদালতের আদেশের পরও গত ২৪ জুলাই কারিগরি শিক্ষা বোর্ড থেকে পত্রিকায় ২০২০-২০২১ সেশনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সের নাম উল্লেখ করা হয়নি।

  • সর্বশেষ