শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কপিরাইট সুরক্ষার নামে হয়রানির অভিযোগ জানালো মিডিয়া অঙ্গনের ৩ সংগঠন

মনিরুল ইসলাম: [২] কপিরাইট সুরক্ষার নামে দেশের সংগীতশিল্পী, মিউজিক কোম্পানি, চলচ্চিত্র প্রযোজক ও সার্ভিস প্রোভাইডারদের হয়রানি করা হচ্ছে। এ অভিযোগ এনে এর প্রতিবাদ জানানো হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এর প্রতিবাদ জানায় সংশ্লিষ্ট ৩টি সংগঠন।

[৩] সংগঠন ৩টি হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা), মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) ও বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন (বিএফপিডিএ)।

[৪] এই ৩ সংগঠনের উদ্যোগে আজ ৬ আগস্ট দুপুর ১২টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলন। সেখানেই অভিযুক্ত এক আইনজীবী ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

[৫] সংবাদ সম্মেলনে এখন থেকে একযোগে এই ৩ সংগঠন যৌথভাবে কাজ করবে বলেও ঘোষণা দেওয়া হয়৷

[৬] আইনজীবী ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠান এলসিএসসিএফ’র করা মামলায় ক’দিন আগে একজন ব্যান্ড তারকাকে জেলে যেতে হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। বামবা সভাপতি হামিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাইলসের ৪০ বছর হয়েছে। এভাবে আরো যারা আছেন তাদের ক্যারিয়ারও অনেক বছরের। কিন্তু হঠাৎ বহিরাগতদের কারণে আমাদের হয়রানি হতে হচ্ছে। এমনকি জেলে পর্যন্ত যেতে হলো একজন মিউজিশিয়ানকে। এখন কি তাহলে আমরা জেলে যাব নাকি মিউজিক ছেড়ে দেব?

[৭] সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আইনজীবী ওলোরা আফরিনের ‘লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম’ নামের প্রতিষ্ঠানটি কপিরাইট দেখার অনুমতি (সিএমও) নিয়েছে। তিনি কপিরাইট প্রশ্নে নানা ধরনের মামলা ও নোটিশ পাঠিয়ে যাচ্ছেন। অথচ এই প্রতিষ্ঠানে সিনেমা সংশ্লিষ্ট কেউ নেই। সেই আইনজীবী নিজেও সিনেমার সঙ্গে যুক্ত নন। তার দেওয়া ‘অবৈধ, অনৈতিক ও অস্বাস্থ্যকর’ প্রস্তাবে কেউ রাজি না হলেই তার বিরুদ্ধে নোটিশ পাঠান সেই আইনজীবী। যার শিকার হন ইউটিউব কনটেন্টের বাংলাদেশ অংশের দেখভাল করা কাইনেটিক নেটওয়ার্কের জুয়েল মোর্শেদ, নাফিস, জামশেদ ও সানজি। এমনকি কারাগারে যেতে হয় জামশেদকে।

[৮] দ্রুত ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠানের সিএমও বাতিল চেয়ে সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের (বিএফপিডিএ) সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, দ্রুত ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠান লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্মকে দেওয়া কপিরাইট দেখভালের সিএমও বাতিল চাই। এটাকে বাতিল না করলে আমরা সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ নেব।

[৯] সম্মেলনে এমআইবি সভাপতি একে এম আরিফুর রহমানসহ বক্তব্য রাখেন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু, কাইনেটিক নেটওয়ার্কের প্রতিনিধি ও সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ, চেনা সুরের স্বত্বাধিকারী ও গীতিকার হাসান মতিউর রহমান, ইবিএসের পরিচালক এনামুল হক, গীতিকার মনিরুজ্জামান মনির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়