শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁধ না থাকায় তালতলীর খোট্টার চরবাসীর করুন অবস্থা জোয়ারের পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা

কাওসার হামিদ, তালতলী প্রতিনিধি : [২] তালতলী উপজেলার ৬ নং নিশান বাড়ীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খোট্টার চরবাসীর করুন অবস্থা। উপজেলা তালতলী সদরের পশ্চিম পার্শে অবস্থিত খোট্টার চর, এখানে প্রায় হাজার খানিক পরিবারের বসবাস। তালতলী পায়রানদীর নিকটবর্তী হওয়ায় এবং বেরিবাদ না থাকায় নদী থেকে জোয়ারের পানি এসে প্রায় সময়ই তলিয়ে যায় বসতবাড়ী রাস্তা ঘাট এবং পুকুর ।

[৩] খোট্টারচরবাসীর এরকম দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। জোয়ারের পানির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় উপজেলার খোট্টারচর বাসীর। এলাকাবাসীর দাবী নদীর পাড় দিয়ে উচু বেরিবাদ দিলে এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন তারা।

[৪] স্থানীয়দের মধ্যে মোঃ দুলাল গাজী বলেন, বিগত বিশ বছর যাবত পানিতে ভাসছি আমাদের দেখার কেউ নাই। মো. ছগির হোসেন, মোঃ আল আমিন, আরো বলেন আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের আয়রোজগার করে খেতে হয়। তার মধ্যে আবার প্রায়সমই জলোচ্ছ্বাসের পানির থাবায় তলিয়ে যায় বসতভিটা পুকুর এবং গাছপালা ইত্যাদি । পুকুরে কিছু মাছ চাষকরেও খেতে পারি না, তা বন্যার পানিতে তলিয়ে জায় এবং বাড়িঘর নষ্ট হয়ে যায়। আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং করোনা মহামারির আতঙ্ক শরিরের ঠান্ডা লেগে জরজারি হয় কিনা। আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের আয়রোজগারের পথও বন্ধ। আমরা খুব অসহায়ের মধ্যে দিন যাপনকরছি তাই আমাদের দাবি নদীর পাড় দিয়ে একটা উচু বেরিবাধ দিলে হয়তো একটা বিপদ থেকে মুক্তি পেতে পারি ।

[৫] স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী বলেন, বেরিবাদের বিষয়টি বার্ষিক মিটিংএ আলোচনা করা হয়েছে এবং যাথাযথ ব্যবস্তা নেয়া হবে।

[৬] ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, খোট্টারচরের লোকজনের সুবিধার্থে বেরিবাধ অতি জরুরি। প্রধানমন্ত্রী কাছে এলাকায় একটি বেরিবাধ করার অনুরোধ রইলো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়