শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় লঘুচাপ ও জোয়ারে ১৫টি গ্রাম প্লাবিত

ডেস্ক রিপোর্ট : পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের প্রভাবে সাগরে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ৯টি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর থেকে ধমকা হাওয়ার সাথে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ ইউনিয়নের এবং প্রশাসনিক এলাকা নলেরচর ও বয়ারচরের নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় ২০ হাজার লোকের বসতঘরসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

এসময় আফজিয়া বাজারসহ বিভিন্ন বাজারেও জোয়ারের পানিতে তলিয়ে যায়। অনেকের পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান ভেসে যায়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় ২০ হাজার মানুষ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অতি সহজে জোয়ারের পানিতে প্লাবিত হয়।

চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসার উদ্দিন জানান, আম্পানের পরে এ পর্যন্ত তিন ধাপে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সূত্র : আর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়